নিরাপদ চুক্তিনামা
নিরাপদ ইনভেস্টমেন্ট সুযোগ – নিশ্চিত ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত



বিনিয়োগ চুক্তিনামা
১ম পক্ষ (অর্থদাতা):
১। মোঃ তাহাজ্জত হোসেন (৩৬)
জাতীয় পরিচয়পত্র নং: 1**4**69
পিতা: মোঃ মোজাফফর হোসেন
মাতা: মোছাঃ তাহেরা বেগম
গ্রাম/রাস্তা: নিয়ামতপুর
ডাকঘর: দাড়িদহ-৫৮১০
থানা: শিবগঞ্জ
জেলা: বগুড়া
২য় পক্ষ (অর্থগ্রহীতা):
১। মুয়াজ বিন মোস্তাফিজ (৩৫)
জাতীয় পরিচয়পত্র নং: 9***78
পিতা: জি. এম. মোস্তাফিজুর রহমান
মাতা: মমতাজ রহমান
ঠিকানা: নিশিন্দারা মণ্ডলপাড়া
ডাকঘর: বগুড়া-৫৮০০
পৌরসভা: বগুড়া
থানা: বগুড়া সদর
জেলা: বগুড়া
চুক্তির বিবরণ:
আমি ১ম পক্ষ অর্থদাতা এবং আপনি ২য় পক্ষ “বগুড়া আবাসন প্রপার্টিজ” এর জমির শেয়ার ভিত্তিক প্রজেক্টের উদ্যোক্তা।
আপনার প্রজেক্টে বিনিয়োগের প্রয়োজন হওয়ায় আমি ১ম পক্ষ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা বিনিয়োগ করার প্রস্তাব করি। নিম্নোক্ত শর্ত সাপেক্ষে উভয় পক্ষ সম্মত হয়ে এই বিনিয়োগ চুক্তিনামা সম্পাদন করিলাম।
শর্তাবলি:
১।
১ম পক্ষ মোঃ তাহাজ্জত হোসেন ২য় পক্ষের “বগুড়া আবাসন প্রপার্টিজ” এর জমির শেয়ার ভিত্তিক প্রজেক্টে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা বিনিয়োগ করিলেন। বিনিয়োগের মেয়াদ ০১ (এক) বছর বলবৎ থাকিবে।
মেয়াদ পূর্ণ হওয়ার পর ১ম পক্ষের বিনিয়োগকৃত ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ফেরতের সময় ১ম পক্ষ প্রাপ্ত মুনাফার অংশীদারিত্ব ২৯% – ৩০% হারে মুনাফা প্রাপ্ত হইবেন।
২।
২য় পক্ষ ১ম পক্ষের বিনিয়োগকৃত ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার জামানত হিসেবে ২য় পক্ষের নামে ইসলামী ব্যাংক হিসাব নং 2050***200***700 এর একটি চেক (চেক নং: 9662981) ১ম পক্ষকে প্রদান করিলেন। হিসাব সমন্বয়ের পর উভয় পক্ষ সম্মতিতে চেকটি ফেরত প্রদান করা হইবে।
৩।
উপরোক্ত শর্তাবলি উভয় পক্ষ স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে ও কারও প্ররোচনা ব্যতিরেকে গ্রহণ করিলেন এবং স্বাক্ষরের মাধ্যমে এই বিনিয়োগ চুক্তিনামা সম্পাদন করিলেন।
স্বাক্ষর:
১ম পক্ষের স্বাক্ষর: ____________________
২য় পক্ষের স্বাক্ষর: ____________________
সাক্ষীগণের স্বাক্ষর:
১। ____________________
২। ____________________
একসাথে জমি কিনি, নিজের বাড়ি নিজেই গড়ি
বিশ্বস্ত property for sale ও জমি বিনিয়োগ সেবা।